মূল কনটেন্টে যান

শর্তাবলী

ASE

এই ওয়েবসাইট ASE পরিচালনা করে। সাইট ব্যবহার করলে, অ্যাকাউন্ট খুললে বা কোনো কোর্সে ভর্তি হলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে।

১. অ্যাকাউন্ট

কোর্সে ভর্তি হতে সঠিক নাম ও ফোন নম্বর বা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের নিরাপত্তা আপনার দায়িত্ব। একটি অ্যাকাউন্ট শুধু একজন শিক্ষার্থী ব্যবহার করবেন, অন্য কাউকে দেওয়া যাবে না।

২. ভর্তি ও পেমেন্ট

কোর্সের ফি, মেয়াদ ও সুবিধা কোর্সের পেজে লেখা থাকে। পেমেন্ট সম্পন্ন ও যাচাই হওয়ার পর কোর্সে প্রবেশাধিকার চালু হয়। ভুল তথ্য বা অসম্পূর্ণ পেমেন্টের কারণে ভর্তি বাতিল হতে পারে।

৩. রিফান্ড

রিফান্ডের নিয়ম কোর্সভেদে আলাদা হতে পারে। ভর্তি হওয়ার আগে কোর্সের পেজ দেখে নিন, অথবা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিন। ক্লাস বা কনটেন্টের বড় অংশ ব্যবহার করার পর সাধারণত রিফান্ড দেওয়া হয় না।

৪. কনটেন্টের মালিকানা

ভিডিও, লাইভ ক্লাস, নোট, পরীক্ষা ও অন্য সব কনটেন্টের মালিক ASE। এগুলো শুধু ভর্তি হওয়া শিক্ষার্থীর ব্যক্তিগত পড়াশোনার জন্য। অনুমতি ছাড়া ডাউনলোড, রেকর্ড, কপি, শেয়ার বা বিক্রি করা যাবে না। এমন কিছু ধরা পড়লে রিফান্ড ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।

৫. আচরণ

লাইভ ক্লাস, কমেন্ট ও মেসেজে শালীন আচরণ করতে হবে। শিক্ষক বা অন্য শিক্ষার্থীকে হয়রানি, স্প্যাম, বা সিস্টেমের ক্ষতি করার চেষ্টা করা যাবে না।

৬. সেবার পরিবর্তন

ক্লাসের সময়সূচি, কোর্সের বিষয়বস্তু বা ফি প্রয়োজন হলে পরিবর্তন হতে পারে। বড় পরিবর্তন হলে নোটিশ বা মেসেজে জানানো হবে। কারিগরি সমস্যার কারণে সাময়িক বিঘ্ন ঘটলে আমরা দ্রুত ঠিক করার চেষ্টা করব।

৭. প্রযুক্তি সেবা

এই ওয়েবসাইট, পেমেন্ট ও ক্লাসের প্রযুক্তি শিক্ষাভূমি (ShikkhaBhumi) প্ল্যাটফর্মের মাধ্যমে চলে। তাই শিক্ষাভূমির ব্যবহারের শর্তাবলীও প্রযোজ্য। কোর্সের বিষয়বস্তু, ফি ও সেবার দায়িত্ব ASE এর।

৮. শর্তের পরিবর্তন

এই শর্তাবলী সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। পরিবর্তনের পর সাইট ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নেওয়া হয়েছে বলে ধরা হবে।

৯. যোগাযোগ

ফোন: +8801303644935 ইমেইল: sudiptolaskar01@gmail.com ঠিকানা: 519/3, Dharampur , Thana: Motihar, P.O: Binodpur Bazar, Moti